শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগা শুরু হতে পারে জুলাইয়ে, দাবি সম্প্রচার কর্তৃপক্ষের

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা স্পেনের শীর্ষ লিগ লা লিগা জুলাইয়ের দিকে ফের মাঠে গড়াতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রতিযোগিতাটির সম্প্রচার সহযোগীর প্রধান।

[৩] করোনাভাইরাসে আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি, মৃতের সংখ্যা ৮ হাজার দুইশোর কাছাকাছি।

[৪] বর্তমান পরিস্থিতি বিবেচনায় লা লিগার সম্প্রচার সহযোগীদের প্রধান নির্বাহী জুমে রুরেসের বিশ্বাস, জুলাই নাগাদ খেলা আবার শুরু করা যেতে পারে।

[৫] স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপেকে মঙ্গলবার রুরেস বলেন, আমি আশা করি, জুলাইয়ে ফুটবল মাঠে ফিরবে। আমি জুলাইয়ের কথা বলব। কেননা অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রত্যেকের স্বাস্থ্যের ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করতে হবে। জুলাইয়ের দিকে শুরু হলেও ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে হবে বলে জানালেন রুরেস। নিশ্চিতভাবে দর্শকশূন্য হয়ে ফিরবে লিগ।- কাদেনা কোপে

[৬] লা লিগা শেষ হতে এখনো বাকি ১১ রাউন্ডের খেলা। ২৭টি করে ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়