শিরোনাম
◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্চ মাসে ৬৫ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

ইসমাঈল হুসাইন ইমু : [২] জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৩৩ হাজার ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৩১৪ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৬৮৫ বোতল বিদেশী মদ, ৪৬৯ লিটার বাংলা মদ, ১৩৯ ক্যান বিয়ার, ৯২৮ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৮০৯টি ইনজেকশন, ১৫ হাজার ২৫২টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ২ লাখ ৮১ হাজার ৪১৩টি অন্যান্য ট্যাবলেট।

[৩] জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রূপা, ৮৬ হাজার ১২৮টি ইমিটেশন গহনা, ৬২ হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৬৭টি শাড়ি, ২ হাজার ৪৮৮টি থ্রিপিস/শার্টপিস, ৫ হাজার ৫৫০টি তৈরি পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, ২ হাজার ৮৪১ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৫৬৬ কেজি চা পাতা, ৭টি ট্রাক, ৩ প্রাইভেটকার, ১টি পিকআপ, ১৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৭টি মোটর সাইকেল।

[৪] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৮টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশী নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ