শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসৎ ব্যবসা, খাদ্যে ভেজাল, ঘুষ, জবরদখল কি করোনার চেয়ে বড় ভাইরাস?

মোজাফফর হোসেন : একটা ভাইরাস, যার অস্তিত্ব মানুষের দৃষ্টিসীমার বাইরে, মানুষ তার দৃশ্যহীন অস্তিত্বকে বিশ্বাস করে মাত্র ক’টা দিনের মধ্যে পৃথিবীর সিস্টেম বদলে ফেলেছে। দুটো বিশ্বযুদ্ধও এতো অল্প সময়ে এতোগুলো মানুষের জীবনকে এভাবে বদলে দিতে পারেনি। আকাশপথ বন্ধ, মিল কলকারখানা বন্ধ, বেকার স্থলপথ-জলপথ, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ, পৃথিবীর অধিকাংশ মানুষ গৃহবন্দি। মক্কা-মদিনায় মসজিদ বন্ধ। হজ স্থগিত। বিশ্বের মুসলমানরা কখনো ভাবতে পেরেছে? বন্ধ ভ্যাটিকান, অসংখ্য মন্দির-গির্জা। বন্ধ সব যুদ্ধ-সংঘাতও।
একটা অদেখা ভাইরাসের কারণে যদি পুরো পৃথিবী এভাবে মুহূর্তে বদলে যেতে পারে, তাহলে যে সব বড় বড় ভাইরাস আমরা দেখতে পাই, যা এই ভাইরাসের চেয়ে অনেক বেশি ক্ষতিকর, যার ফলে কয়েক লাখ নয়, পৃথিবীর শতকোটি মানুষ বিপন্ন, যার ফলে মৃত্যু কোনো সংখ্যা দিয়ে নির্ণয় করা যাবে না, সে সব দৃশ্যমান চেনা ভাইরাসের কারণে আমাদের বৈশ্বিক সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? যুদ্ধ-সংঘাত : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? দুর্নীতি-দুঃশাসন : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? খুন-ধর্ষণ : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? জঙ্গি-সন্ত্রাস, করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? সম্পদের অসম বণ্টন অসুস্থ পুঁজিবাদ, করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? ধর্মীয় উগ্রতা-কুসংস্কার : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? ধর্মীয়-জাতিগত অসহিষ্ণুতা : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? অসৎ ব্যবসা, খাদ্যে ভেজাল, ঘুষ, জবরদখল : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস? পরিবেশ, প্রকৃতি ও জলবায়ুর বিপর্যয় : করোনা কি এর চেয়ে বড় ভাইরাস?
মানুষ চাইলে কিনা পারে, তা মাত্র ত্রিশ দিনে পৃথিবী দেখে নিলো। অন্তত দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়াবেই, করোনার কারণে আমরা যদি কিছু পেয়েই থাকি তা হলো এই ‘বিশ্বাস’। কিন্তু হতাশার বিষয় হলো : যারা মিথ্যাচার করে তারা এই বৈশ্বিক মানবিক বিপর্যয়ের মধ্যেও তা করে যাচ্ছে, এই বিপর্যয় নিয়েও রাজনীতি করছে, অসৎ লোকরা সুযোগ খুঁজছে, যথারীতি মূর্খ ধার্মিকরাও চিকিৎসা বিজ্ঞানের পুরো আয়োজনটা নষ্ট করে দিতে উঠেপড়ে লেগেছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়