শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরবর্তী বিশে^ নতুন ক্ষমতাশালী রাষ্ট্রের উদ্ভব হতে পারে

লী কুড়িগ্রাম : বেঁচে থাকার জন্য ভালোবাসা খুব দরকার। মানুষ ভালোবাসা চায়, ভালোবাসতে চায়। বিশ্বাস করতে চায় কেউ ভালোবেসে তার অপেক্ষা করছে। এই বিশ্বাস থেকে মানুষ স্বপ্ন দেখে জীবনের। ভালোবাসা মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। জরাগ্রস্ততা কাটিয়ে মানুষ নতুন জীবনে প্রবেশের সুযোগ পায়। আমাদের প্রকৃতি আজ কঠিন রোগাক্রান্ত। কালে কালে ভালোবাসাহীন কেটেছে প্রকৃতির। তাকে মানুষ ভালোবাসেনি। বরং বারবার তাকে আঘাত করেছে। রোজ তাকে কষ্ট দিয়েই গেছে। প্রকৃতি সেই আঘাত পেয়ে কেঁদেছে, মানুষ তার কান্না শোনেনি। তাকে দয়াও করেনি। প্রকৃতি তাই আজ বিরুদ্ধাচরণ করছে। প্রতিশোধ নিতে চাচ্ছে। মানুষের সব শক্তিতে সীমাবদ্ধতার রেখা টেনে দিয়েছে। প্রতিদিন হাজারে হাজারে মানুষ মরছে। একদিন সাড়ে ৭০০ কোটি মানুষ শেষ হলেও প্রকৃতি ঠিক দাঁড়িয়ে থাকবে। ডাইনোসর যেমন বিলুপ্ত হয়েছে, প্রকৃতি ছিলোই। মানুষ বিলুপ্ত হলেও প্রকৃতি থাকবে।
এখনো সময় আছে প্রকৃতিকে ভালোবাসার। তাকে সমঝে চলার। একটু বড় বেশি সোহাগে আদরে তাকে সন্তুষ্ট করার। তবেই যদি প্রকৃতি মানুষের প্রতি দয়াপরবশ হয়। তাতে যে পরিমাণ মানুষের প্রাণ যাবে রোগে, তার চেয়ে দ্বিগুণ মানুষ মারা যাবে ক্ষুধায়, শোকে। বিশ্ব অর্থনীতি হেলেদুলে উঠবে। দেশের সীমারেখাও বদলে যেতে পারে। নতুন ক্ষমতাশালী রাষ্ট্রের উদ্ভব হতে পারে। হতে পারে ক্ষমতার হাতবদল। মানুষ হয়তো নতুন কোনো সভ্যতা খুঁজে নেবে আবাস গড়তে। এখনোই দরকার মানুষের বদলে যাওয়ার। যারা এই যুদ্ধে টিকে যাবে শেষ পর্ষন্ত, তাদের ভুলে যেতে হবে ভেদাভেদ। বিশ্বাস করতে হবে একা একা কখনো ভালো থাকা যায় না। সবারই সমান ভালোবাসা প্রাপ্তির অধিকার আছে। ভালোবাসতে হবে প্রকৃতিকে। মানুষের মতো প্রকৃতিরও রোগ সারাতে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় যে নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ