শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যারেজে জিম করতে গিয়ে ক্রেডিট কার্ড হারালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে বিশ্বের সকল খেলাধুলা। ঘরেই অবস্থান করছেন খেলোয়াড়রা। কিন্তু ঘরবন্দী থেকে তো সবাই মুটিয়ে যাচ্ছেন। নিজেদের ফিট রাখতে অনেকেই অনেক কিছু করছেন। নিজেকে ফিট রাখতে গিয়ে গ্যারেজে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। আর তাতেই হারিয়েছেন নিজের গুরুত্বপূর্ণ জিনিস।

[৩] ফিটনেস ঠিক রাখতে নিজের গ্যারেজকে হোম জিমে রূপান্তর করেছিলেন পেইন। যাতে জিমের সঙ্গে কাভার ড্রাইভের চর্চাটাও করতে পারেন। গ্যারেজের জায়গা বের করতে নিজের গাড়ি রেখেছিলেন রাস্তায়। সুযোগটা পেয়ে গাড়ির দরজা খুলে কেউ একজন নিয়ে গেছে পেইনের ওয়ালেট। তার মধ্যে থাকা ক্রেডিট কার্ডটা এখন চোরের দখলে।

[৪] চোর ইতোমধ্যে পেইনের ক্রেডিট কার্ড ব্যবহারও করে ফেলেছে। এনএবি (ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক) থেকে তার ক্ষুদে বার্তা পেয়েই অস্ট্রেলিয়ার এ তারকা ক্রিকেটার বুঝতে পারেন তার ক্রেডিট কার্ডটা অন্য কেউ ব্যবহার করেছে।

[৫] বল টেম্পারিং কেলেঙ্কারির জন্য স্টিভেন স্মিথের নেতৃত্বের ওপর থেকে দুই বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু তারপরও স্মিথের কাছে নেতৃত্ব ছেড়ে দেয়ার কোনো ইচ্ছা নেই পেইনের। এমনটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বর্তমান অজি অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়