শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বললেন আবহাওয়া অফিস

তিমির চক্রবর্ত্তী: [২] আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন পর বৈশাখ মাস শুরু হলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া ধীরে ধীরে দেশে গরম আরও বাড়তে থাকবে। পূর্বপশ্চিম

[৩] আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে।

[৪] সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। জাগোনিউজ

[৫] দেশে মঙ্গলবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে চাঁদপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফরিদপুরে ৩৭ দশমিক ২, মাদারীপুরে ৩৬ দশমিক ১, গোপালগঞ্জে ৩৬ দশমিক ১, রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ২, চাঁদপুরে ৩৭ দশমিক ৫, নোয়াখালীতে ৩৬ দশমিক ৩, ফেনীতে ৩৬ দশমিক ৩, হাতিয়ায় ৩৬ ডিগ্রি, খুলনায় ৩৬ ডিগ্রি, মংলায় ৩৭ দশমিক ৩, যশোরে ৩৬ দশমিক ৪ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কালের কন্ঠ

[৬] আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আরও কয়েকদিন দেশের কয়েকটি স্থানের উপর দিয়ে তাপমাত্রা বয়ে যেতে পারে। গ্রীষ্মকালের সময় প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

[৭] তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। এখন বৃষ্টির প্রবণতা কম থাকবে। তবে যেকোনো সময় ঝড়ো হাওয়াসহ সামান্য বৃষ্টি হতে পারে। বার্তা২৪.কম

  • সর্বশেষ