শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত হয়ে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার চেয়ারম্যানের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [২] ওই ক্লাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে ১৪০৮ জনের। সেই মৃত্যুর তালিকায় যোগ হলো ইংল্যন্ডের প্রাচীনতম কাউন্টি ক্রিকেট ক্লাব ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ৭১ বছর বয়সি ডেভিড হজকিসের নাম। রাইজিংবিডি, জাগোনিউজ, বিডিনিউজ২৪

[৩] তাঁর মৃত্যুর পর ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ল্যাঙ্কাশায়ারের জন্য এটি গভীর এক কালোদিন। যেদিন করোনায় আক্রান্ত হয়ে ক্লাবের চেয়ারম্যান ডেভিড হজকিস পরলোকে পাড়ি জমালেন।

[৪] জানা যায়, হজকিস দীর্ঘ ২২ বছর ধরে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তিনি ক্লাবটির চেয়ারম্যানের দায়িত্ব পান। এর আগে দীর্ঘদিন তিনি ক্লাবটির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। চেয়ারম্যান হওয়ার আগে কিছুদিন তিনি ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ