শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাজের অবহেলিত -অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ তন্ময় এমপি

শেখ সাইফুল ইসলাম কবির : [২] শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: সমাজের অবহেলিত -অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ তন্ময় এমপি।

[৩] বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫হাজার ৭‘শ মানুষকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বাগেরহাট-২ (সদর ও কচুয়া)আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ এসব সহায়তা প্রদান করা হয়।

[৪] সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম ও রিজিয়া পারভীন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, আহাদ উদ্দিন হায়দারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনের অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৭০০ প্যাকেট খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান রয়েছে। এছাড়া জীবাণুনাশক স্প্রে করার জন্য প্রতি ইউনিয়ন পরিষদে একটি স্প্রে মেশিন প্রদান করা হয়েছে। তবে দেশের পরিস্থিত স্বাভাবিক না হলে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।

  • সর্বশেষ