শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যুর অভিযোগ

মাজহারুল ইসলাম : [২] সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রামকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী অন্তঃসত্ত্বা শিক্ষিকা রিপা দাস (৩২) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তিনি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার রামকল গ্রামের মিঠুন সরকারের (৩৮) স্ত্রী। ৪ বছরের বিবাহিত জীবনে এই প্রথম তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন। সময়টিভি, প্রিয়ডটকম, ফেসবুক

[৩] মৃত রিপার ভগ্নিপতি ধীরাজ কুমার জানান, রিপা আড়াই মাসের গর্ভবতী ছিলেন। হঠাৎ রক্তক্ষরণ হওয়ায় গত রোববার দুপুর ২টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষার পর এমআর (গর্ভপাত) করাতে বলেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে রিপাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ কানিজ ফাতেমা তার এমআর করান।

[৪] সোমবার সকাল ৭টার দিকে সেখান থেকে তাকে বের করে বেডে দেয়া হয়। এসময় রিপার প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। দীর্ঘক্ষণ হাসপাতালের নার্স ও ইন্টার্নদের কাছে অনুরোধ করেও তারা অক্সিজেন দেয়ার ব্যবস্থা করতে পারেননি। প্রায় এক ঘণ্টা পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হয়। ততক্ষণে তার মৃতে্যুর কোলে ঢলে পড়েন।

[৫] এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, গাইনি বিশেষজ্ঞ কানিজ ফাতেমা জানিয়েছে, অস্ত্রপচারের পর রোগীর অবস্থা ভালো ছিলো। সকালে হঠাৎ অবস্থার অবনতি ঘটায় তার মৃত্যু হয়। অক্সিজেনের অভাবে ওই রোগীর মৃত্যু হয়েছে এমনটি আমার জানা নেই। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়