শিরোনাম
◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত ◈ ট্রাম্প যে কারণে ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ◈ ইরানে উৎসবের বদলে শোক, নওরোজ ও ঈদ কাটছে আতঙ্কে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা ঠেকাতে সাবান একটি ‘আশ্চর্যজনক অস্ত্র’!

মুসবা তিন্নি : [২]প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে বিশ্বজুড়ে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন দেশে এ রোগ তার উপস্থিতি জানান দিচ্ছে। তবে বিজ্ঞানীরা বলছেন, করোনো প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে সাবান। এজন্য তারা বারবার সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

[৩]নোবেল করোনাভাইরাসে সৃষ্ট কোভিড১৯ একটি ছোঁয়াচে রোগ, যা দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে হাত মাধ্যম হিসেবে কাজ কাজ করতে পারে। এছাড়া করোনাভাইরাস এড়াতে আলিঙ্গন ও কোলাকুলির করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর বিপরীতে তারা ‘হাই-হ্যালো’ বলতে বলছেন।

[৪] যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টটিউট দ্য সেন্টারস ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, করোনাভাইরাস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হওয়া থেকে বিরত রাখতে ঘন ঘন হাত ধোয়া ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

[৫]এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ও অধ্যাপক ক্যারেন ফ্লেমিং। কয়েকটি সিরিজ টুইট করে তিনি বলেছেন, “সাবান একটি ‘আশ্চর্যজনক অস্ত্র’। এটি সবার বাড়িতেই থাকে এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এ কার্যকর।”
“করোনাভাইরাস একধরনের ‘সুপ্ত’ ভাইরাস। এর বাইরের অংশ ‘লিপিড মেমব্রেন লেয়ার’ দিয়ে ঢাকা। অর্থাৎ এটি ফ্যাট লেয়ার দিয়ে আবৃত। বারবার সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হলে এর চর্বিযুক্ত আবরণ উঠে যাবে এবং এর ফলে ভাইরাস মারা যাবে”- টুইটবার্তায় বলেন ফ্লেমিং।

[৬] কতক্ষণ ধরে হাত ধুতে হবে-এর উত্তরও দিয়েছেন এই বিজ্ঞানী। অপর টুইট বার্তায় তিনি বলেন, “আমাকে বলা হয়েছে ‘হ্যাপি বার্ডডে’ দুইবার বল। সাবান দিয়ে ঘষে ঘষে প্রাণঘাতী এই ভাইরাস ধ্বংস করতে এই সময়টুকুই যথেষ্ট।”

সূত্র : ইন্ডিয়া টুডে, স্বাস্থ্য বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়