শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে পৌঁছেছে করোনা পরীক্ষার পিসিআর মেশিন

খোকন আহম্মদ , বরিশাল প্রতিনিধি: [২] অবশেষে বরিশালে এসে পৌঁছেছে করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন। দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সোমবার দুপুরে এসে পৌঁছেছে অত্যাধুনিক এ মেশিন।

[৩] মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস জানান, কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিনটি স্থাপন করা হবে। তিনি আরও জানান, পিসিআর মেশিনসহ এটির সাথে থাকা যাবতীয় সরঞ্জাম কলেজে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার প্রকৌশলীরা আসবেন, তাদের সাথেও বাকি থাকা কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হবে। প্রকৌলশীদের নির্দেশনা অনুযায়ী যে কক্ষে যন্ত্রটি বসানো হবে, কলেজের পক্ষ থেকে এবং গণপূর্ত বিভাগের সহায়তায় ইতোমধ্যে কক্ষটির বাহ্যিক প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। তবে যন্ত্রাংশ চালু করার কাজে আসা প্রকৌশলীদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কারণ এখানে নিরাপত্তা জনিত কিছু বিষয় রয়েছে।

[৪] সবকিছু সঠিকভাবে শেষ হলে দ্রæতই করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা-নিরিক্ষার কাজ শেবাচিম হাসপাতালে শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে চিকিৎসক থেকে শুরু করে জনবল সংকট রয়েছে। আর মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত জনবলের প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা দ্রæতই সমাধান করবেন বলেও তিনি শতভাগ আশা করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়