শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জীবনের শেষ সময় শান্তিতে থাকতে ৩০ লাখ টাকা উপার্জন করতে ক্রিকেটে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি’

এল আর বাদল: [২] ভারতীয় ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সমালোচনা থামছেই না। এবার শোনা যাচ্ছে ক্রিকেট থেকে বিদায় না নিলেও দলেও জায়গা হচ্ছে না তার। এমন সময় ধোনির আবেগের গল্প শোনালেন তার এক সময়ের সতীর্থ ওয়াসিম জাফর। ধোনি নাকি ক্রিকেট খেলে খুব বেশি অর্থ উপার্জন করতে চাননি। চেয়েছিলেন মাত্র ৩০ লাখ টাকা। জীবনের শেষ সময় যেন শান্তিতে জীবন কাটাতে পারেন।

[৩] টুইটারে সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ওয়াসিম জাফর জানিয়েছেন, ভারতীয় দলে তখন হয়তো এক বা দু'বছর খেলেছে ধোনি। আমার যতদূর মনে পড়ছে... একদিন ও (ধোনি) বলেছিল, ক্রিকেট খেলে ৩০ লাখ টাকা উপার্জন করতে চায়, যাতে ভবিষ্যতে শান্তিতে জীবন কাটাতে পারে।

[৪] সম্প্রতি করোনা মোকাবিলায় আর্থিক অনুদান তুলে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি টাকা। অথচ তিনি নাকি মাত্র এক লাখ টাকা অনুদান তুলে দিয়েছেন। যদিও এই তথ্য ভুল বলে দাবি করেছেন ধোনির স্ত্রী সাক্ষী। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়