শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘নবাব এলএলবি’ ছবির টাকায় পিপিই বিতরণ

মনিরুল ইসলাম: [২] মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিলো শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবির শুটিং। করোনা ভাইরাসের কারণে শুরু করা হয়নি শুটিং। এখন ছবির পুরো বাজেট ব্যয় করা হবে পর্যায়ক্রমে করোনা প্রতিরোধের সহায়তায় এ প্রতিবেদককে জানালেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

[৩] তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। রয়েছে ঝুঁকির মধ্যে। দেশের এই মুহুর্তে আগামী ঈদের ছবি ‘নবাব এল এলবি’র পুরো টাকা দিয়ে ডাক্তারদের পিপিই ক্রয় করে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে।মামুন বলেন, ছবিটির বাজেট ২ কোটি টাকা। এই টাকা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রডাকশন করোনা প্রভাব না কমা পর্যন্ত বিভিন্ন সহায়তায় ব্যয় করবে।

[৪] তিনি জানান, গত চারদিন ধরে রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, আল বারাকাসহ বেশকিছু হাসপাতালে চিকিৎসক ও রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ হাজার পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। পিপিই ছাড়াও আমরা এক হাজার অসচ্ছল মানুষকে খাবার দিয়েছি। আরও দেয়া হবে।

[৫] অনন্য মামুন বলেন, ছবিটি এ বছর ঈদে মুক্তি পাবে এ পরিকল্পনা ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়