শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে আজ ঢাকা ছাড়ছেন ৩৫৬ মার্কিন নাগরিক

তিমির চক্রবর্ত্তী: [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় ৩৫৬ জন মার্কিন নাগরিক ও কূটনীতিক। একইসঙ্গে তাদের পোষা ৯টি কুকুরও এই ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে। বাংলা ট্রিবিউন

[৩] জানা গেছে, ঢাকা ত্যাগ করার তালিকায় মার্কিন নাগরিকদের মধ্যে কূটনীতিক, পর্যটক ও বাংলাদেশে কর্মরতরা আছেন। ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে সার্বিক প্রস্তুতি দেখতে দুপুরে বিমানবন্দরে যাবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

[৪] করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কার মধ্যে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকাপড়া বিদেশিরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একে একে তাদের নাগরিকদের বিশেষ বিমান ব্যবস্থায় দেশে ফেরাতে শুরু করেছে। ঢাকা টাইমস

[৫] এর আাগে বাংলাদেশ ত্যাগ করেছেন ৩৬৪ জন মালয়েশিয়ান ও ভুটানের নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ান নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন। পূর্বপশ্চিম

  • সর্বশেষ