শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোরের মনিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে ধর্ষনের হুমকিদাতা ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

সুজন কৈরী : [২] জাফর আহমেদ নামের ওই ব্যক্তিকে রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ।

[৩] ডিবি উত্তরের এডিসি শাহজাহান সাজু বলেন, ফেসবুকে সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেন জাফর। এ ঘটনায় যশোরে মামলা হয়। এরপর অভিযান চালিয়ে জাফরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে যশোরে পাঠানো হচ্ছে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে গত শুক্রবার মনিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) সাইয়েমা হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চিনাটোলা বাজারে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এরমধ্যে একজন বাইসাইকেল চালিয়ে যাচ্ছেলেন। অপরজন রাস্তার পাশে বসে সবজি বিক্রি করছিলেন। তাদের মুখে মাস্ক ছিল না। পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। সেইসঙ্গে তিনি তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এছাড়া পরে অপর এক ভ্যানচালককেও কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।

[৫] শুক্রবার রাতে সেই ছবি ফেসবুকে ভাইরাল হলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া সেই ছবি সরকারি ওয়েবসাইটে আপলোড করায় আরও ক্ষুব্ধ হন ফেসবুক ব্যবহারকারীরা।

[৬] এদিকে বৃদ্ধদের কান ধরানোয় সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়