শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামা যোগীন্দর শর্মাকে ‘আসল বিশ্বনায়ক’ বলে আইসিসির কুর্ণিশ

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নায়কের ভূমিকায় থেকে ভারতকে বিশ্বকাপ জিতেছিলেন যোগীন্দর শর্মা। ক্রিকেটের মাঠে না থাকলেও এখন অন্য ময়দানে লড়াই করছেন। বর্তমানে পুলিশের দায়িত্ব পালন করা যোগীন্দর শর্মাকে নিয়ে একটি পোস্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

[৩] খেলা ছাড়ার পর তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি পদে যোগ দেন। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় যোগীন্দরের দায়িত্ব বেড়ে গিয়েছে। তিনি এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে। ২০০৭ সালের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে যেভাবে বোলিং করে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন, ঠিক সেভাবেই করোনাভাইরাসের বিরুদ্ধেও দেশকে জেতাতে চান তিনি। তার এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছে আইসিসি। টুইটে তাকে ‘আসল বিশ্বনায়ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এনডিটিভি

[৪] সংক্ষিপ্ত ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে চারটি করে একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি খেলেন ডানহাতি মিডিয়ামে পেসার যোগীন্দর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারটির জন্যই তাকে মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সেই ওভারটি করার দায়িত্ব দেন যোগীন্দরকে। সেই আস্থার মর্যাদা দিয়ে মিসবাহকে আউট করে ভারতকে শিরোপা এনে দেন। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়