শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরবর্তী বিশ্বে বদলে যাবে নেতৃত্ব

অজয় দাশগুপ্ত
করোনা এখন শিরোনাম। বাদবাকি সব তুচ্ছ হয়ে গেছে। সবাই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন দুনিয়া বদলে যাবে। এরপর পৃথিবী এ রকম থাকবে না। কথাটা ভাবুন। দেখুন কারা বেশি বিপদে আছে।

ইউরোপকে ইউনিয়ন দিয়ে যুক্ত করলেও মূলত পূর্ব ও পশ্চিম ইউরোপের ব্যবধান যায়নি। তুলনামূলকভাবে এগিয়ে থাকা ও নেতৃত্ব দেয়া পশ্চিম ইউরোপ এখন ঘোর বিপদে। বিলেত, জার্মানি, ইতালি স্পেনসহ নানা দেশের জনসংখ্যা উজাড় হবার পথে। বিশ্ব মোড়ল নামে পরিচিত যুক্তরাষ্ট্রের অবস্থা খুব খারাপ। ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন দেশের লকডাউন তুলে দিতে। কারণ করোনায় না মরলে না খেয়ে বিনা চিকিৎসায় মরার দিন আসছে। এদিকে অষ্ট্রেলিয়ার সরকার ও কিছুতেই ব্যবসা বন্ধ করতে রাজি হয়নি। সরকার প্রধান লকডাউন শব্দটি নিয়েও উষ্মা প্রকাশ করলেন।

এ সবই ভয় থেকে। দেশের পর দেশ বন্ধ হয়ে গেলে দুনিয়া অচল হয়ে যাবে। বলছিলাম দুনিয়া বদলে যাবে। সে দৃষ্টিকোণে মনে করবো পূর্ব ইউরোপ হয়তো চলে আসবে সামনে। কারণ আমরা এখনো বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড বা চেক দেশের কথা শুনিনি। রাশিয়াও তেমন কিছু বলেনি। কমিউনিস্ট চীন ব্যতীত কিউবাসহ অন্যরা কতোটা বিপদে বা আক্রান্ত জানা যায়নি। বরং তারা এগিয়ে এসে সাহায্য করছে। তার মানে কি এই যে এরপর এরাই আসবে বিশ্বনেতৃত্ব দেবে? করোনা চিরকাল থাকবে না। চলে যাবার পর এখনকার শক্তিশালীরা হয়তো পারবে না দুনিয়া শাসন করতে। তখন যদি এখন পিছিয়ে পড়া সাম্যবাদীরা নেতৃত্ব দেয় কি চেহারা নেবে দুনিয়া? করোনা এশিয়ার কতোটা ক্ষতি করবে, তারওপর ও নির্ভর করবে বিশ্বের ভবিষ্যৎ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়