শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস : ছুটি বাড়ানো হোক

মোজাম্মেল হোসেন মুঞ্জু : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারণ ছুটি আগামি ৮ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা যুক্তিযুক্ত হবে। সরকারকে বিবেচনা করতে অনুরোধ করছি।

সরকারি নির্দেশে অফিস, খোলাবাজার, সমাবেশ, গণপরিবহন বন্ধসহ সামাজিক দূরত্ব সৃষ্টি করে ঘরবন্দী থাকা ১০ দিন করায় তা শেষ হচ্ছে ৪ঠা এপ্রিল। মাত্র ৪ দিন পর মুসলিমদের পবিত্র শবে বরাত ৮ তারিখ সন্ধ্যায় শুরু। ৯ তারিখ সরকারি ছুটি। ১০-১১ শুক্র-শনি সাপ্তাহিক ছুটি। তাই ৫ই থেকে ৮ই এপ্রিল চার দিন ছুটি ঘোষণা করলে আবদ্ধকরণ কার্যক্রম মোট ১৬ দিন গড়ায়।

বিশ্বের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এখন বিভিন্ন মাত্রার লকডাউনে আছে। এর মধ্যে বাংলাদেশের সাধারণ ছুটি সবচেয়ে কম দিন এবং সামাজিক দূরত্বের নির্দেশিকা অনুসরণ শিথিল। পার্শ্ববর্তী ভারত গোটা দেশে ২১ দিন বাধ্যতামূলক লকডাউন করে সর্বাধিক সাহস দেখিয়েছে বলা যায়। অন্যান্য দেশ ১৪ দিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত করেছে। গোটা চীন একসঙ্গে লকডাউন হয়নি। দেড় মাসের বেশি সময় পরে উহান নগরসহ হুবেই প্রদেশের কঠোর লকডাউন ৮ই এপ্রিল থেকে পর্যায়ক্রমে উঠে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মোজাম্মেল হোসেন মুঞ্জুর ফেসবুক পোস্ট :

  • সর্বশেষ
  • জনপ্রিয়