শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর, সর্দি, ঠান্ডা, কাশির জন্য ফেইসবুকে যেসব প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে তা ঠিক নয়, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে

লাইজুল ইসলাম : [২] বিকেলে এ বিষয়ে তিন জন চিকিৎসক জানান, এমন ওষুধ সার্বজনিন দেওয়া সঠিক হবে না। কারণ এসব অসুধে অনেকের সমস্যাও হতে পারে।

[৩] ডা. মো. আজিজুর রহমান সিদ্দিক বলেন, এভাবে ওষুধ সেবন করে হিতে বিপরীত হতে পারে। এতে গর্ববতী মা বা এলার্জী রয়েছে এমন রোগির সমস্য আরো বাড়তে পারে। আইনগত ভাবে এসব প্রেসক্রিপশন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

[৪] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রের সহকারি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বাসায় থাকা কালিন কেউ যদি এসব ওষুধ খেয়ে তার জ্বর, গলাব্যাথা কমায় আর সে যদি করোনা আক্রান্ত হয় তবে এটি সবার জন্যই ক্ষতিকর। সে নিজেও মরবে সঙ্গে আরো শত শত মানুষকে আক্রান্ত করবে। তাই এসব ওষুধ খাওয়া ঠিক হবে না। আর যারা দিচ্ছেন তারাও কাজটি মোটেও ঠিক করছেন না।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পরিচালক আয়শা আক্তার বলেন, গুজবে কাউকেই কান দেয়া ঠিক নয়। যে যেমন অসুস্থ হোকনা কেনো হেল্প ডেস্কের সাহায্য নিতে পারে। বেশ কয়েকটি ফোন নাম্বার দেয়া আছে। সেখানে কল দিতে পারেন।

[৬] আয়শা আক্তার আরো বলেন, প্যারাসিটামল খাওয়া যেতে পারে কিন্তু ঠান্ডা ও কাশির ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়