শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে শহরের প্রধান সড়কে ঔষুধ মিশ্রিত পানি ছিটানো ও গরীদের শুকনো খাবার বিতরণ

চৌধুরী হারুন, রাঙামাটি প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে ও পরিবেশ দূষণমুক্ত করতে সেনাবাহিনীর রাঙামাটি রিজিনের পক্ষ থেকে আজ শনিবার শহরের প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি রাস্তায় ঔষুধ মিশ্রিত পানি ছিটানো হয়েছে। পাশাপাশি গরীব লোকজনদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

[৩] শনিবার সকালের দিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকী ও ২০ বীর-এর মেজর হাবিবুল্লাহ খানের নেতৃত্বে শহরের ভেদভেদী, বনরুপা, কলেজ গেইট, রিজার্ভ বাজার, তবলছড়ির প্রধান সড়কসহ বিভিন্ন পাহাড় ও মহল্লার সড়কে জীবানুনাশক পানি ছিটানো হয়েছে। এসময় মাইকিং এর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোকজনদের সচেতন থাকার জন্য আহবানও জানানো হয়।

[৪] অরপদিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকীর নেতৃত্বে কলেজ গেইটসহ বিভিন্ন এলাকায় বসবাসরত দিন মজুর ও গরীব লোকজনদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ