শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধের কান ধরার কারণ জানিয়ে ক্ষমা চাইলেন সদ্য প্রত্যাহার হওয়া সাইয়েমা হাসান

নিউজ ডেস্ক: [২] এ বিষয়ে যশোর মনিরামপুরের ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা সাইয়েমা হাসান বলেছেন, মুরিব্বিরা নিজেরাই কানে ধরেছে এবং আগামীকাল থেকে মাস্ক ছাড়া বের হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।

[৩] এই সময় আমি ছবি তুলতে তুলতে মুরিব্বিদের বললাম যে আমি গতকালও এখানে এসে অনেককে বলেছি, কিন্তু আজও অনেককেই মাস্ক ছাড়া দেখছি। এই যে আপনাদের আজ ছবি তুলে রাখছি, আবার দেখলে কিন্তু শাস্তি দেব।

[৪] সাইয়েমা হাসান আরও জানান, শুক্রবার বিকালে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য অভিযানে বের হই। এসময় চেষ্টা করি বাজারে মানুষজনের জমায়েত দূর করা ও বিশেষ কাজ ছাড়া কেউ যেন বাজারে ভীড় না করে। যারা মাস্ক পড়েনি তাদের জিজ্ঞেস করছিলাম মাস্ক কেন পড়েননি? এই সময়ে উক্ত ছবির আলোচিত ব্যক্তিরাও ওখানে ছিল।

[৫] এই ছবিগুলো ফেসবুকে যেভাবে এসেছে, এই ধরনের কোন ইচ্ছা আমার ছিল না। ঐ মুহূর্তে আমি ঠিক এর তীব্রতা বুঝতে না পারলেও পরবর্তীতে আমার ভুল বুঝতে পারি। আমি স্বীকার করছি আমার কাজটা করা ঠিক হয়নি, আমি মন থেকে এর জন্য অনুতপ্ত। আমি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করছি।

[৬] উল্লেখ্য যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান বয়স্ক তিন ব্যক্তিকে কান ধরিয়ে উঠবস করানোর কয়েকটি ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বলেছেন, সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করার জন্য বলেছি। সেটা করা হয়েছে।

  • সর্বশেষ