শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সচেতনতায় মাইক হাতে লালমনিরহাটের উপজেলা চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি : [২] বিশ্বজুড়ে আতংকিত প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামণ রোধে জনসচেতনতা বাড়াতে মাইক হাতে প্রচারণা করছেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

[৩] শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনী প্রত্যন্ত পল্লী গ্রামে তাকে মাইকিং করতে দেখা গেছে। এ কার্যক্রম এক সপ্তাহ ধরে চালাচ্ছেন তিনি।

[৪] জানা গেছে, সচেতনতাই প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রামণ রোধের একমাত্র উপায় দাবি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা পরিচ্ছন্নতা, সতর্কতা ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলেছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় দেশের শহরগুলো মেনে চললেও অনেকাংশে উদাসিন গ্রামীন জনপদ।

[৫] করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে গত এক সপ্তাহ ধরে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় হাত মাইক নিয়ে ছুটছেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। শুধু মাইকিং নয়। হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন মাস্ক ও সাবান। প্রচার করছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ছাত্র অবস্থা থেকেই জনগনের সাথে সম্পৃক্ত আছি। জনসাধারনের প্রতিটি দুর্যোগে পাশে থাকার চেষ্টা করেছি। এখন জনগনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। জনসচেতনতা বাড়াতে পারলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এ প্রচেষ্টা। নিজে বাঁচতে প্রতিবেশীকে সচেতন করা । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ