শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে ১০১ বছরের বৃদ্ধ সেরে উঠলেন করোনাভাইরাস থেকে

রাশিদ রিয়াজ : [২] ইটালির রিমিনি শহরে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলে ১০১ বছরের এক বৃদ্ধ। এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্যম ফিরে পাচ্ছেন সবাই। সংবাদ প্রতিদিন

[৩] এপ্রসঙ্গে রিমিনি শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া সিলি বলেন, ‘গত সপ্তাহে ১৯১৯ সালে জন্ম নেওয়া ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। প্রথমে তাঁর বয়সের জন্য চিকিৎসকরা চিন্তায় করলেও পরে ছবিটা বদলে যায়। চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আস্তে আস্তে সুস্থ হতে থাকেন তিনি। আর ঠিক এই সপ্তাহ বাদেই পরীক্ষা করে দেখা যায় করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়েছেন তিনি। এই ঘটনা আমাদের সবাইকে ফের উজ্জীবিত করেছে। আমরা সবার মনে আশার আলো জ্বালিয়েছে। ১০০ বছরের বেশি বয়সেও যদি কেউ সুস্থ হতে পারেন। তাহলে আমরাও পারব, এই বিশ্বাস ফিরে এসেছে সবার মনে।’

[৪] তিনি আরও বলেন, ‘প্রতিদিনই বয়স্ক মানুষদের মৃত্যু মিছিল দেখে ভেঙে পড়ছিলাম আমরা। কিন্তু, তাঁর এই বেঁচে ফেরার ঘটনা আমাদের বিশ্বাস জুগিয়েছে। লড়াই করলে যে এই অসম যুদ্ধে জয়ী হওয়া যাবে তাও প্রমাণ করতে পেরেছেন ওই মানুষটি। বুধবার রাতে পরিবারের লোকেরা ওনাকে বাড়ি নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানতে পেরেছি আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়