শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির নির্দেশনায় ২৫০ টি মসজিদের মাইকে করোনা ভাইরাস সংক্রান্ত একযোগে প্রচারণা

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরী এলাকার ২৫০ টি মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে সিএমপি'র ব্যবস্থাপনায় একযোগে করোনা ভাইরাস সংক্রান্তে জনসচেতনতা মূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর সিএমপির সকল থানার অফিসার ইনচার্জগনকে তাদের নিজ নিজ এলাকার মসজিদ কমিটি ও মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে প্রতি ওয়াক্ত নামাজের আযানের আগে মাইকে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতা মূলক বক্তব্য প্রচারের ব্যবস্থা করার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত নির্দেশনা অনুযায়ী নগরীর কোতোয়ালি থানার ২৫টি, বাকলিয়া থানার ৩৭টি, বন্দর থানার ৪৫টি, ও চান্দগাঁ থানার২৮টি মসজিদ সহ মোট ২৫০ টি মসজিদে আযানের আগে করোনা ভাইরাস সংক্রান্তে জনসচেতনতা মূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।

  • সর্বশেষ