শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় সারাদেশের হাসপাতাল ও ডাক্তারদের ডাটা বেজ হচ্ছে

সালেহ বিপ্লব ও সুজন কৈরী : [২] যে কোনো ধরনের মেডিক্যাল ইমারজেন্সি মোকাবেলার জন্য এই প্রস্তুতি। সরকারি বেসরকারি বড় হাসপাতালগুলোর ক্যাপাসিটি, ফ্যাসিলিটিজ ও জনবল সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
[৩] কতজন চিকিৎসক রয়েছেন, কোন চিকিৎসক কখন দায়িত্ব পালন করেন বা কেউ ছুটিতে আছেন কি না, সেসব তথ্য চাওয়া হচ্ছে।
[৪] তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তারা করোনা পরিস্থিতির কারণে হাসপাতালগুলোতে সশরীরে যাচ্ছেন না। মোবাইল ফোনেই জেনে নিচ্ছেন তথ্যগুলো।
[৫] হঠাৎ করে ফোন পেয়ে কয়েকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিব্রত হয়। বিনা নোটিশে মৌখিকভাবে তথ্য চাওয়ায় অনেকেই কিছু জানাতে গড়িমসি করেন। পরে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিষয়টি ব্যাখ্যা করলে তারা তথ্য দিয়ে সহযোগিতা করেন।
[৬] সূত্র জানায়, সম্প্রতি সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগীরা সেবা পাচ্ছেন না, এমন অভিযোগ পাওয়া গেছে। এ জন্য রোগীদের সেবার ক্ষেত্রে ডাক্তারদের গাফিলতি আছে কি না, তা নজরদারিতে আনতেও তথ্যগুলো সহায়তা করবে।
[৭] পান্থপথের হেলথ এন্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেনিন চৌধুরী এ ব্যাপারে বলেন, সরকারি বেসরকারি বলে কোন কথা নেই। এই মহাদুর্যোগের সময় আমরা যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবো, এটাই তো আমাদের ব্রত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়