শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও সিসিইউতে সম্রাট

ডেস্ক রিপোর্ট :(২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার ( ২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন।

(৩) বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ‘দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। কিছুদিন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল।’ শুক্রবার দিবাগত রাত ৩টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিসিইউতে আনা হয়। তার হৃদসম্পন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা।

উল্লেখ্য, ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। বন্য প্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ৬ মাসের কারাদন্ড দেন। এছাড়াও অস্ত্র ও মাদক মামলাসহ আরো তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র- ব্রেকিংনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়