শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার বিরুদ্ধে মহাযুদ্ধকে মোকাবেলা করাই এখন মহা রাজনীতি, বললো ১৪ দল

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা এক বিবৃতিতে আরও বলেন, আওয়ামী লীগসহ ১৪ দলের সব নেতাকর্মীরা সাধ্য অনুযায়ী রিক্সচালক, ভ্যানচালক, দিনমজুর, ও গ্রামে খেটে খাওয়া পাশে দাঁড়াতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তাই তার নির্দেশনা মেনে সবাই ঝাপিয়ে পড়ুন। এখন আর রাজনীতি নয়। প্রাণঘাতি করোনার বিরুদ্ধে মহাযুদ্ধকে মোকাবেলা করাই এখন মহা রাজনীতি। প্রধানমন্ত্রী যদি জাতীয় ঐক্যের লক্ষ্যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে আমরা কেন ধর্ম-বর্ণ পেশার মানুষ এক হতে পারবো না?

[৩] তারা বলেন, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন। তার এই ভাষণ মহা বিপর্যয়ের সম্মুখীন জাতিকে সাহস ও আত্মবিশ্বাস যোগাবে।

[৪] ১৪ দলের নেতারা বলেন, করোনা প্রতিরোধে দেশে কার্যত এখন লকডাউন চলছে। করোনা থেকে বাঁচতে সব মানুষই ঘরে বন্দি। যাদের আর্থিক সঙ্গতি আছে, তারাই সাময়িকভাবে দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে। কিন্তু গরীব মানুষদের এখন দুঃসময়। আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা নিজস্ব খরচে এলাকাভিত্তিক চাল, ডাল, তেল, লবণসহ নিত্য খাবার সরবরাহ করলে গরীব মানুষের পেটে খাবার যাবে। তাই সব জনপ্রতিনিধিসহ ১৪ দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এই মুহূর্তে নেমে পড়ুন। মানুষ বাঁচাতে আর কালক্ষেপন করা যাবে না।

[৬] শুক্রবার ১৪ দলের এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়। এ বিবৃতিতে স্বাক্ষর করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়