শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ১ দিনে করোনা আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়েছে, মেডিকেল সিনিয়ার শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে স্নাতক হওয়ার বিকল্প পরিকল্পনা নিচ্ছে

শাহনাজ বেগম : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের চাহিদা বেড়েছে। চিকিৎসক হিসেবে হাসপাতালে সেবা দেয়ার জন্য দেশটির প্রায় প্রতিটি মেডিকেল স্কুলগুলোর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রাথমিকভাবে স্নাতকোত্তর সরবরাহ করার পরিকল্পনা করেছে। সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট

[৩] এ সপ্তাহ থেকেই ম্যাসাচুসেটস এবং নিউইয়র্কের বেশ কয়েকটি মেডিকেল স্কুলের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে স্নাতকোত্তর হওয়ার সুযোগ পাচ্ছে।

[৪] বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের (এইচএইচএস) সেক্রেটারি মেরিলু সাডারস জানিয়েছেন, টাফটস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, ম্যাসাচুসেটস মেডিকেল বিশ্ববিদ্যালয়, বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের শিক্ষার্থীদের সর্বোচ্চ বিবেচনাধীন রয়েছে। এই চারটি মেডিকেল স্কুলের সিনিয়ার শিক্ষার্থীদের বিকল্প বিষয় নিয়ে ডিনদের সঙ্গে আলোচনা চলছে।

[৫] নিউ জার্সির রোয়ান বিশ্ববিদ্যালয়ের কুপার মেডিকেল স্কুলও তাদের সিনিয়র মেডিকেল শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে এবং প্রাথমিক গ্র্যাজুয়েশন দেয়ার জন্য একটি ইমেল পাঠিয়েছে।

[৬] যুক্তরাষ্ট্র ১ দিনে ১৭ হাজার ৯৬ জন ভাইরাসে আক্রান্ত হলে এ নয়ে দেশটিকে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪ জন যা চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৩শ’ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়