শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা গবেষণাগারে তৈরি, এনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরকে দোষারোপ করছে

দেবদুলাল মুন্না:[২] যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’এ গত ২২ মার্চ প্রকাশিত তিনজন বিখ্যাত গবেষকের গবেষণাপত্র বলা হয়, এই ভাইরাস চীনের উহানের স্থানীয় পশুর মার্কেট থেকে ছড়িয়ে পড়েছে, এখন পর্যন্ত এটাই প্রমাণিত।এর আগে ২৬ ফেব্রুয়ারি মার্কিন মাইক্রোবায়োলজিস্ট রবার্টগেইন সিএনএনকে বলেছিলেন, চীনই আমেরিকাকে ঘায়েল করার জন্য এই জীবাণুঅস্ত্র তৈরি করছিল। পরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।

[৩] অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়িন টুইটারে ১১ মার্চ মার্কিন কংগ্রেস কমিটির সামনে সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) প্রধান রবার্ট রেডফিল্ডের সাক্ষ্যের ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ওই ফুটেজে রেডফিল্ড যুক্তরাষ্ট্রে কিছু ইনফ্লুয়েঞ্জা-জনিত মৃত্যুর ঘটনা সম্পর্কে বলছেন, পরীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯এর কারণেই ওই মৃত্যু। ঝাওয়ের ওই টুইট চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত সিসিটিভিতে প্রচার হয়। গ্লোবাল টাইমসেও তা ছাপা হয়। এ দিয়ে চীন অভিযোগ করল মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই করোনার বিস্তার।

[৪] কিন্তু ২৪ মার্চ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মেডিকেল জার্নাল ল্যানসেটে একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘জীবজন্তুর শরীর থেকেই এই করোনাভাইরাস ছড়িয়েছে। ষড়যন্ত্র তত্ত্ব শুধুই ভয়, গুজব ও ঘৃণা ছড়াবে, যাতে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়