শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের সেরা চিকিৎসকদের মতে এখন ইমিউন সিস্টেম শক্তিশালী করা জরুরি

দেবদুলাল মুন্না:[২] বিশ্ব সেরা দুই চিকিৎসক এমত দিয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিশেষ প্রতিনিধি সুমাথি রেড্ডিকে।

[৩] আমেরিকার প্রাথমিক চিকিৎসার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান নেটওয়ার্ক ওয়ান মেডিকেলের প্রধান মেডিকেল অফিসার অ্যান্ড্রু ডায়মন্ড বলেন, স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ আপনার ইমিউন সিস্টেমে থাকা কোষের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তিনি এমন কাজগুলির সঙ্গের যুক্ত থাকার পরামর্শ দেন যা আমাদের মানসিক শান্তি দেয়, যেমন মেডিটেশন।

[৪] ক্লিভল্যান্ড ক্লিনিকের সেন্টার ফর ফাংশনাল মেডিসিনের মেডিকেল ডিরেক্টর এলিজাবেথ ব্র্যাডলি বলেন, নতুন এক গবেষণায় দেখা গেছে সংক্রমণের ঝুঁকি অ্যাথলেটদের ক্ষেত্রে অনেক বেশি। ব্যায়াম ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তা যেন অতিরিক্ত মাত্রায় না করি। কারণ তা আবার আপনার ইমিউন সিস্টেম দুর্বল করে দিতে পারে। ডক্টর ব্র্যাডলি বলেন, মাইক্রোবায়োম তৈরিতে সাহায্য করতে পারে এমন খাবারগুলির মধ্যে আছে ফলমুল, টক দই, কাঠ বাদাম, অলিভ অয়েল, কলা, মটর, রসুন, পেঁয়াজ, আদা ও ফার্মেন্টেড খাবার।ধূমপান বন্ধ করুন। ধূমপায়ী ও যাদের শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত রোগ আছে তাদের কোনো রোগ হলে শারীরিক ঝুঁকি বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়