শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে করোনায় মৃত বেড়ে তিন, এক হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা

ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে এবং সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১০১২ জন। আক্রান্ত ৩৩ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আল আরাবিয়া, সৌদি গেজেট, আল ইউয়াম

[৩]  বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্য থেকে ১২ জন সম্প্রতি বহির্বিশ্ব থেকে ভ্রমণ করে এসেছেন। এসব ব্যক্তির রিপোর্ট পজেটিভি আসার সঙ্গে সঙ্গে তাদের পৃথক করে দেয়া হয়েছে।

[৪] এদিকে ভাইরাসটি প্রতিরোধে বন্ধ ঘোষণার পরও সতর্কতা বাড়ানো হয়েছে হারাম শরীফে। মসজিদুল হারামের সব দুয়ার বন্ধ করে দিতে বলেছেন মসজিদের প্রবীণ ইমাম শাইখ আব্দুর রহমান আল-সুদাইস। সঙ্গে সঙ্গে হারাম শরীফের স্বেচ্ছাসেবী কর্মীদের সংখ্যাও কমানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়