শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে এজিএম ইজিএম’র বিষয়ে আইনী শর্ত শিথিল করেছে বিএসইসি

মো. আখতারুজ্জামান : [২] দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করোনা বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা আয়োজনসহ বোর্ড মিটিং, মূল্য সংবেদনশীল তথ্যের প্রকাশ এবং প্রচারনায় বিদ্যমান আইনী শর্তগুলো শিথিল করেছে বিএসইসি।

[৩] মঙ্গলবার বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

[৪] নির্দেশনায় করোনার বিস্তার ঠেকাতে এজিএম ও ইজিএমের মতো জনসমাবেশকে নিরুৎসাহিত করা হয়েছে। মানুষের ভিড় এড়ানোর মাধ্যমে করোনার ঝুঁকি কমাতে সাময়িকভাবে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে এজিএম বা ইজিএম আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

[৫] বলা হয়েছে, এ সময়ে আইনে সমস্যা না থাকলে তালিকাভুক্ত যে কোনো কোম্পানি নির্দিষ্ট স্থানে শেয়ারহোল্ডারদের শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে তাদেরকে সংযুক্ত করে এজিএম ও ইজিএম অনুষ্ঠান করা যাবে।

[৬] তবে ডিজিটাল মাধ্যমে এজিএম ও ইজিএম আয়োজনের ক্ষেত্রে তাদের ভোটিং অধিকারসহ অন্যান্য আইনী অধিকার যাতে নিশ্চিত করা হয় সে দিকে নজর রাখতে বলা হয়েছে নির্দেশনায়। বলা হয়েছে, এজিএম ও ইজিএম এর কার্যক্রমের সফটকপি ও হার্ডকপি সংরক্ষণের।

[৭] নির্দেশনায় বিষয়টি তালিকাভুক্ত সব কোম্পানিকে বিষয়টি জানিয়ে দিতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়