শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঝনদীতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে সুন্দরবন লঞ্চের ৩৬ স্টাফ

ডেস্ক রিপোর্ট[ ২]  নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালীতে আসায় বিলাসবহুল ‘সুন্দরবন-১৪’ লঞ্চের সুপারভাইজার ইউনুস, মাস্টার, সুকা‌নিসহ ৩৬ জন স্টাফকে এ আদেশ দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। গত বৃহস্পতিবার  রাত সোয়া ১১টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের পূর্ব প্রান্তে নদীর মাঝে নোঙ্গররত অবস্থায় লঞ্চটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যুগান্তর, জাগো নিউজ

[৩] পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানের সহযোগিতায় ও পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল ও গোলাম সরওয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন এসময় লঞ্চটিতে কোনো যাত্রী পাওয়া যায়নি, তাই লঞ্চটিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে মাঝ নদীতে ভাসমান অবস্থায় রাখার আদেশ দিয়েছেন।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, জেলা প্রশাসক ম‌তিউল ইসলাম চৌধুরীর নির্দেশে লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়।  ঘাটসংলগ্ন মাঝনদী‌তে নোঙর করা ওই লঞ্চ‌টি যাই আমরা।

তিনি বলেন, লঞ্চের স্টাফদের সঙ্গে কথা ব‌লে জানতে পারি, লঞ্চ‌টি বিনা অনুম‌তি‌তে এবং নিষেধাজ্ঞা অমান্য করে সকালে ঢাকা থে‌কে পটুয়াখালী আসে।

[৫] পটুয়াখালী নৌবন্দ‌রের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান বলেন, লঞ্চ‌টি পটুয়াখালী আস‌ছে এমন খবর পে‌য়ে আমরা প্র‌য়োজনীয় প্রস্তুতি নি‌য়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযানে অংশ গ্রহণ ক‌রি। ত‌বে খোঁজ নি‌য়ে জে‌নে‌ছি লঞ্চ‌টি বিনা অনুম‌তি‌তে ঢাকার সদরঘা‌ট থে‌কে পটুয়াখালী আস‌ছে।

লঞ্চের সুপারভাইজার ইউনুসসহ মোট ৩৬ জন স্টাফ‌কে ল‌ঞ্চেই কোয়ারেন্টিনে থাক‌তে হ‌বে। লঞ্চ‌টি ঘা‌টে বা নদীর পা‌ড়ে নোঙর না ক‌রে ১৪ দিন মাঝনদী‌তে নোঙর ক‌রে থাক‌তে হ‌বে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ