শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে প্রবাসীদের বাড়িতে পুলিশের লাল পতাকা

মোঃ রাসেল হোসেন, ধামরাইঃ [২] বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ঢাকার ধামরাই উপজেলায় প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয় ধামরাই থানা পুলিশ ।

[৩] কয়েকদিন আগে যেসব প্রবাসী বিদেশ থেকে দেশে ফিরেছেন এমন কয়েক জন প্রবাসীদের বাড়িতে ধামরাই থানার পুলিশ লাল পতাকা টাঙিয়ে দেয়।

[৪] বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জনসাধারণকে সতর্ক করতে বৃহস্পতিবার বিকেল থেকে ধামরাই পৌর মহল্লার হুজুরিটলা এলাকায় ধামরাই থানা পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়।

[৫] এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান জানান, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা এসব প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছি এবং বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সঙ্গে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীদের সচেতন করছি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাছাড়া তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করছি।

  • সর্বশেষ