শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান

রাজু চৌধুরী, চট্টগ্রাম:[২] নগরীতে অভিযানে হোম কোয়ারেন্টিন না মানায় দুবাইফেরত এক প্রবাসীকে জরিমানা, বাড়তি মূল্যে স্যানিটাইজার, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম নগরীর প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা সড়ক ও অলিগলিতে টহল দেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এতে নেতৃত্ব দেন। নগরের চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী ও বাকলিয়া থানা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক। অভিযানে তার সঙ্গে ক্যাপ্টেন সালমানের অধীনে সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।অভিযানে চান্দগাঁও এলাকায় দুবাইফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টিন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আন্দরকিল্লায় স্যানিটাইজারের বাড়তি দাম রাখায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরের ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও পতেঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। অভিযানে তার সঙ্গে ক্যাপ্টেন মোবিনের অধীনে সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। সম্প্রতি বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন পর্যালোচনা, লোকজনকে ঘরের বাইরে না আসার আহ্বানের পাশাপাশি ডবলমুরিং এলাকায় বাড়তি দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না রাখায় বেকারি, ফাস্ট ফুড এবং ফলের দোকানিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর চকবাজার, বায়েজিদ, সদরঘাট, এবং কোতোয়ালী থানা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার। অভিযানে তার সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে হ্যান্ড গ্লাভস ও নিরাপত্তা সরঞ্জাম না পরে দোকানে আসায় এক মুদি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর পাহাড়তলী, আকবর শাহ এবং হালিশহর থানা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে তার সঙ্গে ক্যাপ্টেন আশিকের অধীনে সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ