শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমন রোধে সরকারের ছুটির আওতায় পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান রুবানা হকের

শরীফ শাওন : [২] বিজিএমইএ সভাপতি বলেন, মালিকরা নিজ দায়িত্বে কারখানা খোলা রাখতে পারবেন। সেক্ষেত্রে তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ নিশ্চিত করতে হবে। এবং সকল দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

[৩] রুবানা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিতে সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরন করে কারখানা বন্ধ দেওয়া বিবেচনা করার প্রত্যাশা করেন তিনি।

[৪] বেতনের বিষয়ে তিনি বলেন, প্রণোদনার টাকা কারখানা শ্রমিকদের এপ্রিল মাসের বেতন হিসেবে দেয়া হবে। এর আগে তিনি বলেন, কারখানা বন্ধ করতে হলে শ্রম মন্ত্রণালয়ের আইন মেনে এবং শ্রমিকদের সন্তুষ্ট রেখে কারখানা বন্ধ করতে হবে।

[৫] তিনি আরও বলেন, কারখানাগুলো পিপিই তৈরির অপেক্ষা করছেন। যেন কারখানা খোলার পর শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে পারেন। অনেকেই পিপিই তৈরিতে যথেষ্ট কাপড় সহায়তা দিয়েছেন। তবে কারখানাগুলো চালাতে না পারলে বিজিএমইএর পিপিই সহায়তা ব্যহত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়