শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনের ব্যবধানে ২৩ পোশাক কারখানায় বাতিল হয়েছে ৭৬২ কোটি টাকার রপ্তানি কার্যাদেশ, জানিয়েছে বিজিএমইএ

শরীফ শাওন : [২] সংগঠনটির পরিচালক আসিফ ইব্রাহীম জানান, গত ২৩ ঘণ্টায় কারখানাগুলোতে ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার সংখ্যক মালের রপ্তানি কার্যাদেশ বাতিল হয়। কারখানাগুলো কাজ হারানোর কারনে মালিকসহ ক্ষতিগ্রস্তের তালিকায় যুক্ত হল ৩০ হাজার পোশাক শ্রমিক।

[৩] বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, কারখানা মালিকপক্ষ প্রতি মাসে কর্মীদের বেতন ভাতা বাবদ ৪ হাজার কোটি টাকা দিয়ে থাকেন। করোনা সঙ্কটে রপ্তানি কার্যাদেশ বাতিল হবার কারণে বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন তারা। শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ৫ হাজার কোটি টাকা প্রণোদনা রপ্তানি খাতের শ্রমিকদের বেতন সহায়তায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

[৪] রপ্তানীখাতে নীট সেক্টরের সংগঠন বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান এমপি জানান, যথেষ্ট কার্যাদেশ না থাকলে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ মার্চ পর্যন্ত সরকারি সাধারন ছুটির সাথে কারখানাগুলো বন্ধ রাখতে পারেন। আমাদের প্রস্তুতকৃত পণ্যগুলো রফতানিযোগ্য এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম। তাই এই সেক্টর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত দেয়া যাবে না। যাদের কার্যাদেশ আছে তারা সীমিত আকারে কারখানা পরিচালনা করতে পারেন।

[৫] করোনা সঙ্কটে সরকার ৪ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটির আওতায় না থাকায় কারখানাগুলোর সঙ্কট মূহুর্তে পাশে থাকার আশ্বাস দেয় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কার্যালয় খোলা রাখতে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ