শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের বিশেষ টিম

ইসমাঈল হুসাইন ইমু : [২] বুধবার ঢাকায় করোনার আগাম পস্তুতি হিসেবে ৫০ জনের ওই দলটি গঠন করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এই দলটি করোনা আক্রান্তদের হাসপাতালে আনা/নেওয়া, মরদেহ সৎকারের কাজ করবে।

[৩] ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫০ জন পুলিশ কর্মকর্তাকে স্বেচ্ছায় এই টিমে যোগদানের জন্য আহ্বান করা হয়েছিল। যোগদানকারীদের পরিবারের মায়া ত্যাগ করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। জানা গেছে, সেই আহ্বানে সাড়া দিয়ে ৪৫০ জনের সবাই একসঙ্গে বলে ওঠে ‘স্যার, আমি প্রস্তুত’।

[৪] পুলিশের দেশপ্রেম নিয়ে গতকাল রাতে এ বিষয়ে একটি পোস্ট দেন ডিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত একজন সার্জেন্ট। পোস্টটি এখানে তুলে ধরা হলো : করোনা প্রতিরোধে ৫০ জন ফোর্সের একটি স্পেশাল টিম গঠন করা হবে। যাদের কাজ হবে করোনা মহামারি আকার ধারণ করলে আক্রান্ত মানুষের হাসপাতালে আনা নেওয়া করা, আক্রান্তেন্ত মৃত্যু বরণ করলে তাদের সৎকার করা। সর্বোপরি আক্রান্ত ব্যক্তির সকল দায়িত্ব নেওয়া। তোমরা যারা অংশ গ্রহণ করবা, তাদের সকল পিছুটান ভুলে যেতে হবে। বাবা, মা, স্বামী, সন্তানের মায়া ত্যাগ করতে হবে। এখন বলো তোমরা কে কে এই স্পেশাল টিমে থাকতে চাও? প্রায় সাড়ে চারশত উপস্থিত ফোর্স পুলিশ সুপার স্যারের কথা শেষ হওয়ার আগে বলে উঠলো, ‘স্যার, আমি প্রস্তুত’। আহ্! কত গালি, কত উপহাস! নাহ্ পুলিশের মনোবল কেউ ভাঙতে পারেনি। আমি গর্বিত আমি পুলিশ।

[৫] পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশের প্রতি বাংলাদেশ পুলিশের এই অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেন অনেকেই। পরে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে আমি গর্বি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়