শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ৬১ জেলায় কাজ করছে সেনাবহিনীর ২৯০ টি দল

ইসমাঈল হুসাইন ইমু : [২] বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বর্তমানে বাংলাদেশের সংক্রমণ এবং বিস্তৃৃতির ঝুঁকি বিবেচনায় সরকারের সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গত বুধবার থেকে মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী।

[৩] বৃহস্পতিবার সেনাবাহিনীর ২৯০ টি দল খাগড়াছড়ি, রাঙ্গামটি ও বান্দরবান ছাড়া দেশের ৬১ টি জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করেছে। বাইরে কোনো ক্যাম্প স্থাপন না করে স্থানীয় সেনানিবাস সমূহ থেকেই এই কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহর গুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে।

[৪] এছাড়া বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারান্টিন এর বিষয়টিও পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে সারাদেশে এই কার্যক্রমে সেনাবাহিনীর আড়াই হাজারের অধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছে। করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এসব তথ্য জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়