শিরোনাম
◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি : [২] বিশ্বব্যাপী হানা দেওয়া নভেল করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। বাংলাদেশেও খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে এ মহামারি। করোনা ভাইরাস প্রতিরোধে বারবার হাত ধোঁয়া ও জীবাণুমুক্ত করার কথা বলা হচ্ছে। হাতকে পরিষ্কার ও জীবাণু মুক্ত রাখার জন্য বহুল ভাবে ব্যবহৃত হয় হ্যান্ড স্যানিটাইজার।তাই নোয়াখালীর স্থানীয় মানুষের করোনাভাইরাস থেকে সুরক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিজস্ব ল্যাবরেটরীতে উৎপাদিত দুই হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।ফলিত রসায়ন বিভাগের ল্যাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎপাদনে অংশ নেয়।

[৩] গতকাল ২৫ মার্চ নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সহ সোনাপুর-মাইজদী এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে বিতরণ করেছে নোবিপ্রবি শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল (এসিসিই) বিভাগের ল্যাবরেটরীতে শিক্ষকদের তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজারসমূহ তৈরি করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দিদার-উল-আলম এর পরিচালনায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেহ নূর রুবেল ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল হোসেন এতে সহযোগিতা করেন।

[৫] নোবিপ্রবি ফলিত রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এই মুহূর্তে সারাবিশ্ব করোনায় স্থবির হয়ে পরেছে। আমাদের সকলের উচিত করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন থাকা। বিভিন্ন ভাবে সবাইকে করোনা থেকে মুক্ত রাখার জন্য কাজ করে যাওয়া। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ