শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হলে জ্বর, শুষ্ক কাশিসহ গলা ব্যাথা ছাড়া দেখা দিচ্ছে আরো এক নতুন উপসর্গ

আরিফ হেসেন : [২] প্রাণঘাতী এই ভাইরাসের ভয়ঙ্কর ছোবলে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজারেরও বেশি। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশ প্রতিদিন

[৩] করোনাভাইরাসে আক্রান্ত হলে জ্বর থেকে শুরু করে শুষ্ক কাশিসহ একাধিক উপসর্গ দেখা দেয় বলে জানা ছিতো এতোদিন। এবার এর সঙ্গে আরও এক উপসর্গ যোগ হয়েছে। চোখ লাল হয়ে যাওয়ার লক্ষণেও চেনা যাবে করোনায় আক্রান্তকে। বাংলাদেশ প্রতিদিন

[৪] ওয়াশিংটনের লাইফ কেয়ার সেন্টারের নার্স চেলসি আর্নেস্ট দাবি করেছেন, লাল চোখ হলো কোভিড-১৯ রয়েছে এমন রোগীদের অতি গুরুত্বপূর্ণ ‘একক’ লক্ষণ। সময় টিভি

[৫] মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি ব্যাখ্যা করে বলেন, এটা চোখে অ্যালার্জি রয়েছে অনেকটা তাদের মতো। চোখের সাদা অংশ লাল নয়। চোখের লাল ছায়া চোখের বাইরের দিকে প্রকাশ পায়। সময় টিভি

[৬] বিশেষজ্ঞরা সম্প্রতি কনজেক্টিভাইটিস বা চোখ উঠার মতো এই লক্ষণ করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১-৩ শতাংশ লোকের মধ্যে দেখা দেয় প্রকাশ করার পরপরই, আর্নেস্ট এ সতর্কতা জানিয়েছেন। সময় টিভি

[৭] দ্য আমেরিকান একাডেমি অব অপথ্যালমোলজি বলছে, আপনি যদি লাল চোখের কাউকে দেখেন তাহলে আতঙ্কিত হবেন না। কেননা এর অর্থ এই নয় যে ওই ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কোভিড-১৯ এ যুক্ত প্রায় ১ থেকে ৩ শতাংশ রোগীর চোখ লাল হওয়ার উপসর্গ দেখা দেয়। সংক্রামিত ব্যক্তির চোখের তরল স্পর্শ করে বা তরল বহনকারী বস্তুগুলো থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে। সময় টিভি

[৮] এর পরিপ্রেক্ষিতে আমেরিকান চক্ষু বিজ্ঞান একাডেমির মুখপাত্র ডা. সোনাল তুলি জানিয়েছেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোভিড-১৯ সম্পর্কে অনেক উদ্বেগ থাকলেও সাধারণ সতর্কতাগুলো সংক্রামিত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। সুতরাং আপনার হাত ভালোভাবে সবসময় ধুয়ে নিন এবং আপনার নাক, মুখ এবং বিশেষ করে চোখ স্পর্শ বা ডলন এড়ান। রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়