শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণজমায়েত ও ইনফেকটেড এলাকায় যাওয়া ছাড়া মাস্ক পরার প্রয়োজন নেই, জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক

লাইজুল ইসলাম : [২] অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষদের মাস্ক পরতে বাদ্ধ করছে। এতে বেশ বিড়ম্বনায় পরছে রাজধানীবাসী। তারা বলছেন আইইডিসিআরের এমন কোনো নির্দেশনা না থাকলেও তা বাদ্ধ করা হচ্ছে।

[৩] বুধবার (২৫মার্চ) সন্ধ্যায় ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত মাস্ক বাধ্যতামূলক ভাবে পরতে বলা হয়নি। এমন কোনো নির্দেশনাও নেই।

[৪] রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট আইইডিসিআরের পরিচালক বলেন, গণজমায়েত, গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরার কথা বলা হয়েছে। যেসব স্থানে গণজমায়েত হতে পারে বা হওয়ার আশঙ্কা আছে ঐ স্থানে গেলেই একমাত্র মাস্ক পরতে হবে।

[৫] ডা. ফ্লোরা বলেন, বাসার মধ্যে বা অফিসের মধ্যে যাদের আমরা চিনি এমন স্থানে মাস্ক না পরলেও সমস্যা নেই। এছাড়া, যেসব এলাকায় এখনো করোনা ছড়ায়নি সেখানে হাটাচলা করার সময় মাস্ক পরা জরুরী নয়।

[৬] আইইডিসিআরের পরিচালক বলেন, এখন যেহেতু দেশের বিভিন্ন এলাকায় এটি ছড়িয়ে পরেছে তাই সাবধানতার জন্য পরা যেতে পারে। তবে সেটা খালি স্থানে সব সময়ের জন্য না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়