শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবারের মত এবারও গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

তন্নীমা আকতার : [২] বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও বিশেষ এ ডুডল প্রদর্শন করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

[৩] এবারের ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের বর্ডারের ভেতর গুগল লোগোটি লেখা হয়েছে। এর উপরে আঁকা হয়েছে বাংলাদশের জাতীয় ফুল শাপলা।

[৪] আজকের ডুডল সম্পর্কে গুগল লিখেছে, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটি দেশের একটি জাতীয় ছুটির দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ শেষ রাতে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

[৫] গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।

[৬] গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সাল থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়