শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ দিনের প্রচেষ্টায় করোনার ভ্যাকসিন তৈরি

ইত্তেফাক : [২] করোনা ভাইরাস বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি নাম। বিশ্বের অন্তত ১৯০টি দেশ এই মুহূর্তে কাঁপছে এই ভাইরাসের সংক্রমণে। এরই মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়। ওসাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যানজেসের যৌথ উদ্যোগে এ টিকা তৈরি হয়েছে বলে দাবি করে মঙ্গলবার অ্যানজেসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

[৩] ওসাকার ওই কোম্পানি জানিয়েছে, তাদের ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং তা শিগগিরই প্রাণীর ওপর পরীক্ষা করা শুরু হবে।

[৪] এছাড়া ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত নাদিম মাহমুদ (বাংলাদেশি) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লিখেছেন, কভিড-১৯ ভ্যাকসিন তৈরি করেছে আমাদের ওসাকা বিশ্ববিদ্যালয়। মাত্র ১৯ দিনের প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয় ও অ্যাঞ্জেস কর্পোরেশনের যৌথ উদ্যোগে ডিএনএ ভ্যাকসিন তৈরি হলো। ভ্যাকসিনটি তৈরির পর এখন অপেক্ষা কেবল প্রাণীর দেহে পরীক্ষার।

[৫] তিনি আরো লিখেছেন, মূলত করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য শরীরে ‘এক টুকরা ডিএনএ (প্লাজমিড) শরীরে প্রবেশ করানো হবে, সেখান থেকে তৈরি হওয়া প্রোটিন পরবর্তীতে ইমোনাইজড হয়ে নভেল করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে। জাপানের প্রভাবশালী ঔষধ কোম্পানি তাকারা ভ্যাকসিনটি বাজারজাতকরণের দায়িত্ব নিয়েছে।

[৬] ফুজি ফি্লম হোল্ডিং কর্পোরেশনের ‘Avigan’ করোনা ভাইরাস প্রতিরোধকারী ঔষধের পর এটি একটি ভাল খবর বটে। আশা করি, এই ভ্যাকসিন শিগগির বিশ্বে প্রাণ সংহার কমিয়ে আনবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়