শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস প্রতিরোধে ডিএসসিসির মার্কেট বন্ধ, ৮ ট্রাকে জীবাণুনাশক স্প্রে শুরু

সুজিৎ নন্দী: [২] করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ৬৫টি মার্কেট বন্ধ রাখার পাশাপাশি ৮টি ওয়াটার ব্রাউজারে ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিনি তিনবার করে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে শুরু করেছে।

[৩] এছাড়া গত ১ মার্চ থেকে দক্ষিণ সিটিতে বিদেশ থেকে আসা ১২৪০ প্রবাসীকে নজরদারিতে রাখা হয়েছে। অন্যদিকে মার্কেট ফেডারেশন গত মঙ্গলবার থেকে নিউমার্কেটসহ ৬৫টি মার্কেট বন্ধ ঘোষনা করেছে। তবে ১৩টি কাঁচাবাজার খোলা আছে।

[৪] প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বলেন, সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টার্মিনালগুলোতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হচ্ছে, এটা অব্যাহত থাকবে। প্রয়োজনে এর পরিমান বাড়ানো হবে।

৫] জানা যায়, ইতোমধ্যে ২ হাজার বস্তিবাসীকে ১০ কেজি করে চালসহ সার্বিক সরঞ্জাম বিতরনের পাশাপাশি জোন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির মাধ্যমে কাজ শুরু হয়েছে। ওয়ার্ড পর্যায়েও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এসবের পাশাপাশি ডেঙ্গু নিধনে বিশেষ কর্মসূচীও শুরু হয়েছে। শিগগিরিই কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়