শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জন হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা প্রতিনিধি: [২] এনিয়ে গত ৯ দিনে সাতক্ষীরায় বিদেশ ফেরত ১৫৬২ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এলো।

[৩] এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৮৪ জন, কলারোয়া উপজেলায় ১২৯ জন, তালা উপজেলায় ৪০ জন, কালিগঞ্জ উপজেলায় ২৭ জন, শ্যামনগর উপজেলায় ৩১ জন, আশাশুনি উপজেলায় ৪৯ জন ও দেবহাটা উপজেলায় ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়।

[৪] তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ৯,৬১৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছেন ৮,০৫২ জন।

[৫] এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ব্যক্তির অবস্থা এখন ভালো, তার রিপোট নেগেটিভি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

[৬] সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিদেশ ফেরতদের ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বিদেশ ফেরতদের বাড়িতে বাড়িতে টানানো হচ্ছে লাল ফ্লাগ।তাদের হাতে মারা হচ্ছে শনাক্তকরণ সিল।

[৭] এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গোহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ