শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার দশ দিনের ‘ছুটি’ না বলে ‘লকডাউন’ বললে মানুষ ঘরে থাকতো বলে আমি মনে করি

শঙ্কর মৈত্র: ১. সরকার দশ দিনের ‘ছুটি’ না বলে ‘লকডাউন’ বললে মানুষ ঘরে থাকতো বলে আমি মনে করি। রেল আর বাস স্টেশনে ঈদের ছুটির ভিড় হতো না। অসচেতন মানুষগুলো ছুটির পেছনে ছুটছে। সারাদেশে ছড়িয়ে দেবে এই মারণভাইরাস। ২. এই স্বাস্থ্যমন্ত্রী আর তার মন্ত্রণালয় তিন মাস কী করেছে তা জনগণের জানার অধিকার রয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশের কোনো হাসপাতালই এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী রাখার জন্য প্রস্তুত নয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জিনিসপত্র নেই। গ্লাভসটি পর্যন্ত নেই।

অথচ স্বাস্থ্য খাতে শত শত কোটি টাকার কেনাকাটা লুটপাট হয় ফি বছর। এই স্বাস্থ্যমন্ত্রী গত বছর ডেঙ্গুর সময় দেশের মানুষকে ফেলে রেখে মালয়েশিয়া প্রমোদ ভ্রমণে চলে গিয়েছিলেন, আমরা ভুলিনি। এমন মন্ত্রীকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই স্বাস্থ্যমন্ত্রীকে রেখেছেন কেন? দায়িত্বশীল কাউকে এ পদে দেন। আপনার দলেই অনেক দক্ষ লোক আছেন যারা পরিস্থিতি সামলাতে পারবেন। এখন যে অবস্থা দেখছি এক ঈশ্বর ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। ঈশ্বর সহায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়