শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই বারের ভেতরে শিক্ষার্থীদের ‘করোনা পার্টি’

ইয়াসিন আরাফাত : [২] ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে পুলিশকে ফাঁকি দিয়ে বারের ভেতরে ডিজে পার্টি ও মদ্যপান করে নাচানাচিতে ব্যাস্ত এক দল কিশোর-কিশোরী।সোমবার সন্ধ্যায় ফেসবুকে লাইভ থেকে খবর পাওয়ার পর পুলিশের কাছে ফোনে অভিযোগ করেন কেউ।আনন্দবাজার

[৩] জানা যায়, একটি হুক্কা বার থেকে ফেসবুকে লাইভ করছেন এক কিশোরী। সঙ্গে আছে দশ জনের মতো ছেলেমেয়ে।ডিজেতে অংশ নেয়া সবাই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী।মদ্যপানের সঙ্গে চলছে নাচ-গান। নাচতে নাচতে ওই তরুণী বলছেন, ‘করোনা নিয়ে চিন্তার কিছু নেই। স্রেফ পার্টি করো।

[৪] পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষনাত ঘটনাস্থলে হাজির হন স্থানীয় পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আটক করে ওই ১০ জনকে আলাদা আলাদা গাড়িতে থানায় নিয়ে যাওয়া হয়।এ ছাড়া গ্রেপ্তার করা হয় ‘হ্যাংওভার’ নামে বারটির মালিককে। বারটিও সিল করে দেয় পুলিশ।

[৫] পুলিশ জানায়, একেবারে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হওয়া কিংবা একসঙ্গে ৫ জন জড়ো হওয়াও নিষেধ। কোনো নির্দেশই এ ক্ষেত্রে মানা হয়নি।

[৬] পুলিশ সুপার অভিজিৎ বলেন, ওই ছেলেমেয়েদের বাবা-মাকেও ডাকা হচ্ছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে কেবল পার্টিই নয়, একসঙ্গে এত জন জড়ো হয়ে তা সোশ্যাল মিডিয়ার শেয়ার করে মারাত্মক অন্যায় করেছে বাচ্চা বাচ্চা ওই ছেলেমেয়েরা।

[৭] তিনি আরও জানান, সরকারি বিধিভঙ্গের দায়ে বারটির মালিক দীপ ভট্টাচার্যকেও গ্রেপ্তার করে বারটি সিল করে দেওয়া হয়েছে। কাউকে বিধিভঙ্গ করতে দেখলে পুলিশে খবর দেয়ার আবেদনও করা হচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়