শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপকরণ পেতে বাধাগ্রস্ত হচ্ছি, জানালেন যুব ইউনিয়ন সভাপতি

শরীফ শাওন : [২] তিনি বলেন, সোমবার রাতে হ্যান্ড স্যানিটাইজার উপকরণ কিনতে গেলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বাধার মুখে পড়ি। তারা জানান সেগুলো মানসম্মত না হবার কারণে বিক্রি বন্ধ করা হয়েছে।

[৩] দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হলে, সে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রাস্তায় নেমে জনসেবা করার সুযোগ হারাবে। তাই সরকাররে পক্ষ থেকে সে বিষয়ে দিক নির্দেশনা ও পাশ কার্ড প্রত্যাশা করছি।

[৪] আদনান বলেন, পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। সরকারের একার পক্ষে কাজ করা দুরহ হয়ে পড়বে। এসময় সামাজিক অংশগ্রহণ জরুরি।

[৫] সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, সরকারের উচিৎ রেশনিং পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা।

[৬] তিনি জানান, কর্মসূচির মধ্যে মাস্ক তৈরি, জনবহুল স্থান ও স্টেশনগুলোতে জীবানুনাশক স্প্রে ছিটানো ও নিম্ন আয়ের মানুষদের শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও একটি জীবানুনাশক স্প্রে রুম তৈরির পরিকল্পনা আছে। যেখানে একসাথে ৫ ব্যাক্তিকে অটোমেটিক স্প্রের মাধ্যমে জীবানুমুক্ত করা যাবে।

[৭] সংগঠন থেকে জানানো হয়, গত ২০ মার্চ থেকে ঢাকাসহ সারাদেশে এ কার্যক্রম চালানো হচ্ছে। কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারসহ সকলের আর্থিক সহযোগিতা প্রয়োজন।

[৮] মঙ্গলবার আমাদের নতুন সময় পত্রিকা অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে তারা এসব কথা বলেন। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ