শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে মাটিবহনকারী ট্রাক্টর উল্টে চালক নিহত

ইফতেখার আলম, রাজশাহী প্রতিনিধি :[২] রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে গোপনে দীঘি খননের মাটি ইট ভাটায় বহনকালে ট্রাক্টর উল্টে মোহন (১৮) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। সোমবার রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটে।

[৩] বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গোপনে ভেকু দিয়ে মাটি কেটে দীঘি খনন করছিলেন। সেই দিঘীর মাটি পাশে থাকা মোহন নামের এক মালিকের ইএনজে ইট ভাটায় সরবরাহ করা হচ্ছিল।

[৪] প্রশাসনের চোখ ফাঁকি দিনের বেলায় দীঘি খনন বন্ধ রেখে রাতের বেলায় চলছে এ খনন কাজ। ওই দীঘির মাটি বহণকালে মর্মান্তিক দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে।

[৫] এ ঘটনায় বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ট্রাক্টর উল্টে চালকের মৃত্যুর ঘটনায় কোন বাদী না থাকায় পরিবারের সদস্যের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়